আপনার হাতের ফোন টা স্লো হয়ে গিয়েছে? বা নতুন ফোন নিয়েছেন, বাট এনিমেশন জনিত কারণে আপনার ফোন একটু স্লো কাজ করছে ? তাহলে স্বাগতম আপনাকে, আমার এই নতুন টিউটোরিয়ালে l আশা করি আপনারা ভাল আছেন l আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনেটিকে কিভাবে আরেকটু ফাস্ট করতে পারবেন l তাহলে কথা না বাড়িয়ে চলুন সবাই মেইন পোস্টে চলে যাই l
অনেক সময় ফোন ভালো স্পেসিফিকেশন থাকার পরেও slow লাগে। আর পুরাতন ফোনের কথা তো না ই বললাম। আসলে সমস্যা হয় background app আর unnecessary animation এর কারণে। এগুলো আপনার ফোনের মেমোরি অযাচিতভাবে দখল করে রাখে, যার কারণে ফোন তুলনামূলক স্লো হয়ে যায়। আজকে দেখবো কীভাবে simple কিছু setting বদলিয়ে ফোন আরও smooth করা যায়।
তো আমি এখানে এই প্রসেসটি সরাসরি আমার নাথিং থ্রি এ ফোন দিয়ে দেখাচ্ছে। আপনাদের ফোনেও অলমোস্ট same প্রসেসেই এই কাজগুলো করতে পারবেন।
—
—
—
🔧 Step 1: Developer Options Enable করা
১. প্রথমে আপনার ফোনের Settings এ যান
২. সেখান থেকে About Phone এ যান। অথবা এই অপশনটি সার্চ করেও খুঁজে বের করতে পারেন।
৩. “Build Number” খুঁজে ৭ বার tap করুন।
৪. সাতবার ক্লিক করার পর “You are now a developer” message দেখাবে। তারমানে আপনার ফোনে এখন ডেভলপার অপশন চালু হয়ে গেছে। এইবার ফোনের সেটিংস এ ঢুকে একদম নিচের দিকে গেলেই দেখতে পাবেন developer অপশনটি দেখাচ্ছে।
so , Settings → System → Developer Options এ যান।
এই process আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাতে পারছি না কারণ আমার ফোনে সরাসরি ডেভলপার অপশন অন করা। আমার মত যাদের ফোনে সরাসরি ডেভলপার অপশন অন থাকে তারা শুধুমাত্র সার্ভারে সার্চ করলেই ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন।
🔧 Step 2: Developer Options ব্যবহার করে Background Control
Developer Options enable করার পর “Background process limit” কে Default / Standard রাখুন। আর ফোন যদি তবুও lag করে, তাহলে আপনার সুবিধামত নম্বর সেট করে দিন।

তবে একদম 1–2 process করে দেবেন না। অনেকে ভাবে background process limit কমিয়ে দিলে ফোন super fast হবে। কিন্তু খুব কম করে দিলে:
• WhatsApp notification late আসতে পারে
• Music app হঠাৎ বন্ধ হতে পারে
• Multitasking সমস্যা হতে পারে
তবে Best practice হলো: Default রাখুন, manually heavy app control করুন।
📲 Step 3: Unnecessary Background App Close রাখুন
এইটা আসলে না বললেও চলে, আশা করি সবাই জানেন। তাও ছোট করে বলি:
সব app background এ চললে RAM চাপ পড়ে। তাহলে করবেন কী? Recent apps থেকে unnecessary app সবসময় clear রাখার try করবেন।
যে app বেশি data বা RAM খায় (social media টাইপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, linkedin, ইউটিউব), সেগুলো restrict করুন। এতে lag ও কমবে + battery backup ও বাড়বে।
📱 Step 4: Smooth UI রাখার Simple Trick
অনেক সময় ফোন lag করে UI heavy হওয়ার কারণে। এখানে UI বলতে আপনার user interface কেই বুঝাচ্ছি। মানে, আপনার ইউজার ইন্টারফেসে যত আজেবাজে জিনিস রাখবেন, ফোন তত স্লো হবে। তাই,
• Live Wallpaper বা animated wallpaper ব্যবহার না করাই ভালো ।
• Extra widget যেগুলো দরকার নাই, সেগুলো ডিলেট করুন ।
• Home screen clean রাখুন ।
• Heavy animated theme ও avoid করুন ।
⚡ Micro Optimization
generally Animation scale 0.5x রাখলে UI fast লাগে। সেজন্যে, সেটিংস থেকে ডেভলপার অপশন এ যান। সেখান থেকে এই 3 টা জিনিস চেঞ্জ করুন।
এখানে সবগুলো অপশনে ০.৫x করে দিন।


আরেকটি সাজেশন হলো আপনার Storage 80% এর বেশি fill রাখবেন না। এটাও অনেকসময় ফোনকে স্লো করে দেয়। আর সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো অনেক ডাটা কেস করে রাখে। সো কয়েক মাস পর পর এগুলো ক্যাশ ডাটা গুলো ক্লিয়ার করতে পারেন।
তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। Developer options এ না বুঝে setting change করবেন না।Wrong configuration করলে app crash বা notification issue হতে পারে।
এআর আরেকটা সত্য কথা হলো, Fast phone মানে শুধু powerful processor না — Smart configuration-ই আসল speed secret। আমি ডিস্টার্ব গুলো দেখিয়েছি এগুলা ইউজ করলে আপনার ফোন অনেকটাই ফাস্ট এবং অপটিমাইজড হয়ে যাবে।
—
—
তাহলে আজকে আমার পোস্ট এ পর্যন্তই l আশা করি পোস্টটা অনেকেরই উপকারে আসবে l মানুষ মাত্রই ভুল হতে পারে l তাই পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন l যাতে আমি সেটা পরবর্তীতে সংশোধন করে নিতে পারি l
অবশেষে সবাইকে ট্রিকবিডি সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি l সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টটি পড়ার জন্য l
Coding ছাড়াই Website বানান! 🤖 AI দিয়ে ফ্রি (Mobile Tutorial)
May 6, 2026 | No Comments | 6 views
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার ৫টি কার্যকরী প্রাকৃতিক উপায়!
May 6, 2026 | No Comments | 6 views
[Free Script] টেলিগ্রাম বটের ইউজার হারানোর দিন শেষ! সেটআপ করুন Bot Redirect System একদম ফ্রিতে।
May 6, 2026 | No Comments | 8 views
AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?
May 5, 2026 | No Comments | 8 views