যান্ত্রিক জীবনে বসবাস করে আমরা প্রায় নানান সময়ে এমন বহু মানুষের সম্মুখীন হই যারা খুব বদরাগী কিংবা এমন ঝগড়া বিবাদের পরিস্থিতি তৈরী হয় যেন সবকিছু দুঃসহ মনে হয়।
এমনসব অপ্রীতিকর ঘটনা কিংবা বদরাগী মানুষকে কনট্রোল করে সুস্থ ও সুন্দর এবং শান্ত পরিস্থিতি তৈরীর নিমিত্তে এই লেখাটি….
বদরাগী মানুষ কিংবা অস্থিতিশীল পরিবেশ বোঝাতে এখানে রূপকভাবে একটি ভিডিও দেওয়া হলো যেখানে একটি উত্তেজিত ও রাগী কুকুর’কে কিভাবে ট্রিট করে একটি উদারমনা মানবী বন্ধুর মতো তাকে আপন করে তুলেছে…
উপরের ভিডিওটি ভালো করে দেখুন – তবে দেখার সাথে সাথেও দুটি বিষয় মাথাতে গেঁথে নিন:
(১) এখানে কোন মানুষ’কে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে না। বিষয়টা এমন নয় যে কোন বদরাগী মানুষ হলেই তাকে কুকুর হিসেবে ট্রিট করা হচ্ছে।
এখানে একটি ঘটনার সিমিলারিটি বোঝাতে প্রসঙ্গটির আলোকপাত করা হয়েছে মাত্র।
(২) আবার কুকুর নামক প্রাণীটিকে যে তুচ্ছার্থে বা গালি গালাজ করতে ব্যবহৃত হয় এটাও চরম ভুল এবং অন্যায় কেননা কুকুর একটি খুবই প্রভুভক্ত এবং নিরীহ প্রাণী – উপরন্তু সকল প্রাণীই অবোধ এবং সহজাত প্রবণতায় জীবনধারণ করে।
তাই কোন খারাপ মানুষকে (আদতে মানুষের কোন খারাপ এক্টিভিটি’কে) তুলনা করতে কুকুর’কে বেছে নেওয়া স্বয়ং কুকুর নামক প্রাণীটির প্রতি অবিচার মাত্র।
ওয়েল আমাদের জীবনে এমন হয়তো কিছু মুহূর্ত বা পরিস্থিতি হয় যেখানে খুব বদরাগী মানুষের সাথে ডিল করতে হচ্ছে কিংবা তাকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক পরিবেশে আনতে হচ্ছে – তখন আপনি কি করবেন?
একটু উদাহরণ দিয়েই বলি এমন অনেক সময় হয় যখন আমাদের নিজেদের পরিবারের মাঝেই ঝগড়া বা বিতর্ক এমন রূপ নেয় তাতে কেউ কারোর কথা শোনার মতো পরিস্থিতিতে থাকি না – কেউ কাউকে বুঝতে চেষ্টা করিনা আর কোন কিছুতেই কেয়ার করি না এমন ভাবে উন্মাদ আচরণ প্রকাশ পায়।
আবার এমনও দেখা যায় যে রাস্তাঘাটে হঠাৎ করেই
অপরিচিত ঝগড়া বিবাদের শুরু হয়ে যায়….
আমরা দিশাহারা হয়ে যেন আক্ষরিকভাবেই তখন একটি উন্মাদ কুকুরের মতো হয়ে যায় [হাইলাইট: আবারো উল্লেখ করছি এখানে কুকুরের সাথে তুলনায় মানুষকে খাটো করা কিংবা কুকুর নামক অবোধ প্রাণীকে ছোট করা হচ্ছে না / পরিস্থিতি বোঝাতে উদ্দীপক ব্যবহার করা হয়েছে মাত্র]।
সবার আগে আপনি স্থির হউন এবং সমগ্র পরিবেশ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। অনেক সময় তো দেখা যায় কেউ ঝগড়া থামাতে এসে উপরন্তু নিজেই বিবাদে জড়িয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল করে তুলে।
তাই আপনি ঝগড়ার পার্ট হউন কিংবা না হউন যখন আপনি কোন বদরাগী মানুষকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তখন সবার আগে আপনাকে শান্ত ও সুস্থির হতে হবে। এরপর টোটাল এনভায়রনমেন্ট বোঝার চেষ্টা করুন (একমদই জাজমেন্টাল হয়ে যাবেন না কেননা এমন পরিস্থিতিতে কেউ হার মানতে নারাজ তাই আপনি যেচে পড়ে কে ঠিক/বেঠিক সেটির বিচার করে রায় জানাবেন না)।
• এখানে মূলত কি নিয়ে ঝগড়া/বিবাদ হচ্ছে?
• কি নিয়ে ঝগড়া সৃষ্টি হয়েছিলো? অর্থাৎ শুরুর মূল ঘটনা কি? [প্রায় সময়ে ঝগড়া/বিবাদে দেখা যায় মূল বিষয় রেখেই শেষ পর্যন্ত বিবাদ এমন স্থানে গড়ায় যে সেটি মূল ঝগড়ার বিষয়ই ছিলো না]
• এখানে কে যৌক্তিক কথা বলছে এবং মূল ঘটনার যৌক্তিকতা কোথায়?
• উভয়ের মাঝে কে বেশী এগ্রেসিভ এবং কাকে তুলনামূলক বোঝানো সম্ভব?
এই মুহূর্তে আপনার কাছে বদরাগী মানুষ কিংবা যেকোন ঝগড়া/বিবাদ এর মূল বিষয়ের একটি মোটামুটি তথ্য আছে – এখন আপনি সবার আগে এগ্রেসিভ (বদরাগী) মানুষটির নিকট আপনার নিজেকে ডেডিকেটেড করুন।
এই ডেডিকেট এর অর্থ নিজেকে সপে দেওয়া অর্থাৎ আপনি কর্তা হিসেবে পুরো বিষয় কন্ট্রোল করতে চান তবে তাতে হিতে বিপরীত হবে বরং আপনি এগ্রেসিভ মানুষটির নিকট এমনভাবে উপস্থাপিত হউন যেন সে আপনার ওপর রিলায়েবল হতে পারে।
যখনই কেউ আপনার ওপর রিলায়েবল হতে পারবে ঠিক তখনই সে আপনার কথা শুনতে ও বুঝতে চেষ্টা করবে – এর আগে নয়।
এবার ঐ এগ্রেসিভ (বদরাগী) মানুষটি ঠিক যেভাবে বুঝতে চায় আপনিও তাকে ঠিক সেভাবেই বোঝান।
একটু সহজ করে বলি – আপনি হয়তো কোন বিষয় কাউকে আপনি যেমন করে বুঝেন বা ভাবেন ঠিক সেটিই প্রকাশ করেন কিন্তু এই বিশেষ পরিস্থতিতে বদরাগী মানুষটি ঠিক যেমন করে বুঝতে চাইবে – আপনাকেও ঐ একই রোল প্লে করতে হবে।
আপনি খুব লম্বা বাক্য ব্যবহার করার চেয়ে যথাসম্ভব ছোট ছোট সাইকোলজিক্যাল সাজেশন ব্যবহার করুন।
সাইকোলজিক্যাল সাজেশন হলো এমন বিষয় যে ঐটা সরাসরি আদেশ হবে না আবার উপযাচিত উপদেশেও হবে না।
উদাহরণস্বরূপ:
• “এইসব ঝগড়া থামাও” এটার পরিবর্তে বলুন “একটু শান্ত হউ”
• “এইবার চুপ করো” এটার পরিবর্তে বলুন “একটু চিন্তা ভাবনা করো”
• “এখান হতে সরে যাও” এটার পরিবর্তে বলুন “চলো আমার সাথে অন্য জায়গায় – আমি সাথে আছি”।
বদরাগী মানুষ কিংবা ঝগড়া বিবাদের পরিস্থিতি সময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট অর্থাৎ সময় যতোটা দীর্ঘ হবে ততোই বদরাগী মানুষর কিংবা বিবাদের উত্তেজনা কমে যাবে তাই সময়টাকে যথাসম্ভব বিভিন্ন কথা বার্তাতে মাইন্ড ডাইভার্ট করে লম্বা করুন।
একটা সময় দেখবেন ব্যক্তিটি বাইরের থেকে স্বীকার না করলেও ভেতর হতে রাগ পড়ে গিয়ে শান্ত ও সুস্থির হয়ে যাবেন।
এখন বদরাগী মানুষটা যখন সময়ের বিস্তৃতে কিছুটা শান্ত হয়েছেন (তবু্ও মন তিতিয়ে আছে) তখন তাকে ইমোশনাল বিষয়গুলোর সাথে সাথে একটু একটু করে ঘটনার যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করুন। দেখুন আপনি যদি শুধু কঠিন যুক্তি দিয়ে “ঠিক/বেঠিক” এই শিক্ষা দিতে যান তাহলে সবটাই সবটাই বৃথা হয়ে যাবে।
সুতরাং আপনাকে ইমোশন’কে ব্যবহার করতে হবে যুক্তি বোঝানোর জন্য।
আমরা আসলে যতোই বদরাগী হই কিংবা যতোই রূঢ় হই না কেন আসলে ভেতর হতে সর্বদাই প্রশান্তি ও স্থিতি খুঁজে ফিরি তাই এগ্রেসিভ মানুষটা যেন প্রশান্তি পায় এমন ব্যবস্থা করুন।
হ্যা, সেটা হতে পারে পছন্দের কোন জায়গাতে নিয়ে যাওয়া, সুখের কোন স্মৃতি রোমান্থন করার ব্যবস্থা, প্রিয়জনের সান্নিধ্যে লাভ কিংবা বিনোদনের কোন ব্যবস্থা ইত্যাদি।
জীবনটা কঠিন আর সেই কঠিন জীবনে বহু মানুষই বাস্তবতা আর পরিস্থিতির স্বাপেক্ষ খিটখিটে কিংবা বদরাগী হয়ে যায় – তবে মস্তিকের কার্টিসল হলে আপনি যদি ডোপামিনকে ট্রিগার্ড করতে পারেন তাহলে অবশ্যই আপনি যতোই বদরাগী হউক না কেন তাকে ঠিকই বশে আনতে সক্ষম হবেন বৈকি…
শুভকামনা রইলো
মন চাইলে টেলিগ্রাম আমন্ত্রণ গ্রহন করতে পারেন: OpenEye
Coding ছাড়াই Website বানান! 🤖 AI দিয়ে ফ্রি (Mobile Tutorial)
May 6, 2026 | No Comments | 6 views
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার ৫টি কার্যকরী প্রাকৃতিক উপায়!
May 6, 2026 | No Comments | 6 views
[Free Script] টেলিগ্রাম বটের ইউজার হারানোর দিন শেষ! সেটআপ করুন Bot Redirect System একদম ফ্রিতে।
May 6, 2026 | No Comments | 8 views
AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?
May 5, 2026 | No Comments | 8 views