HomeUncategorizedনিয়ে নিন দারুন একটি YouTube Alternative App [No Ads + Background Play and More]

নিয়ে নিন দারুন একটি YouTube Alternative App [No Ads + Background Play and More]


YouTube ব্যবহার করে না এমন মানুষ পাওয়া মুশকিল। সকল কাজে এখন আমাদের ইউটিউব কাজে লাগে। রান্না শেখা থেকে শুরু করে পড়ালেখা সবকিছুতেই ইউটিউব অনেক হেল্পফুল। তবে ইউটিউব দেখতে গেলে অন্যতম একটা বিরক্তিকর জিনিস হলো অতিরিক্ত এডস আশা। একটা ভিডিও দেখতে গেলে দেখা যায় ৩-৪ টা এডস চলে আসে যা বিরক্তিকর।

যার কারনে আমরা অনেকেই ইউটিউব প্রিমিয়াম সাবসক্রিপশনের দিকে যাই। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ইনভিশুয়াল প্রিমিয়াম প্যাক কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাছাড়া কার্ড, পেমেন্ট, ইত্যাদির ঝামেলা তো আছেই।

আবার অনেকে কম টাকায় (২০-৩০) টাকায় ইউটিউব ফ্যামিলি প্যাক সেল করে থাকে। সেখান থেকে নিলেও বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমনঃ না বলেই ফ্যামিলি থেকে বের করে দেয়, মাসে এক্সপায়ার হলে নতুন করে নিতে গেলে সমস্যা হয়, নতুন ইমেইল লাগে, ইত্যাদি।

YouTube Alternative হিসেবে অনেক ভালোভালো অপশন আছে, যেমনঃ YouTube Revanced, Vanced, YouTube RVX (Revanced Extended), ইত্যাদি। তবে এগুলোর সমস্যা হচ্ছে জিমেইল একাউন্ট লগিন করতে আলাদা করে MicroG লাগে, যা অনেকের কাছে পছন্দ না। তাছাড়া YouTube নতুন আপডেট আসলে দেখা যায় এগুলো অনেক সময় কাজ করে না।

youtube not working

Best YouTube Alternative App LibreTube:

আজকে আপনাদের জন্য ইউটিউব অল্টারনেটিভ যে এপসটা নিয়ে এলাম এটা নাম হলো LibreTube.

এটা একটা Free Open Source Project. অফিসিয়াল ইউটিউব এপ দিয়ে যা করা যায় এটা দিয়েও প্রায় সবকিছুই করতে পারবেন, Watching Videos, Shorts, Subscribe, Watch History, Download, Playback Speed, Quality, Sleep Timer, etc.

তবে এটাতে Gmail Account লগিন করা যাবে না। যদিও আপনার জিমেইল লগিন করার প্রয়োজন হবে না। কারন এটাতে আপনি লগিন করা ছাড়াই চ্যানেল সাবসক্রাইব করতে পারবেন। তাছাড়া এটাতে আলাদা একাউন্ট করার সিস্টেম আছে যেখানে জিমেইল লাগে না।

LibreTube Features:

  • No Ads + No Tracking
  • Background Play
  • Audio Only Mode
  • Watch/Search History
  • Material You
  • Downloads
  • Tab Customization
  • YouTube Video Dislike Statistics
  • Theme/Icon/UI Customization
  • Piped Account + Custom Server
  • Player Customization
  • Sleep Timer
  • Playback Speed
  • Quality Control

এগুলো ছাড়াও আরো অনেক ফিচার আছে সবগুলো এখানে উল্লেখ করলাম না। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

LibreTube এর অন্যতম ফোকাসড একটা জিনিস হলো প্রাইভেসি। ইউটিউব ব্যবহার করলে গুগল আপনার থেকে হিউজ পরিমান ডাটা চুরি করে। যেমনঃ আপনার সার্চ হিস্টোরি, মিউজিক টেস্ট, পলিটিকাল ভিউ, 3rd Party Cookies, আরো এমন এমন ডাটা সংগ্রহ করে যা আমরা চিন্তাও করতে পারি না। LibreTube এক্ষেত্রে আপনার কোন ডাটাই সংগ্রহ করে না।

তাছাড়া যাদের ফোনে Google Service নেই তারা LibreTube ব্যবহার করতে পারেন।

স্ক্রিনশটঃ

Homepage

দেখতেই পাচ্ছেন অনেক ফিচার আছে + অনেক কাস্টোমাইজেশন অপশন আছে। ফলে নিজের মনের ৃত করে কাস্টমাইজ করে নিতে পারবেন।

ডাউনলোড LibreTube:

LibreTube

An open-source YouTube frontend for Android

Size
8MB+

Project
Open Source

License
GPL 3.0

আজকের মত এখানেই শেষ করছি। LibreTube এপটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের জানা এরথেকে ভালো YouTube Alternative থাকলে সাজেস্ট করতে পারেন।





Source link

2 months ago (February 24, 2026) 9 views
Report

About Author (199)

Administrator

সিস্টেম ডিকোড করা আমাদের নেশা।

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Switch To PC