ফেসবুক, টুইটার বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় নিউজ বা আর্টিকেল শেয়ার করার ক্ষেত্রে একটি আকর্ষণীয় ছবি বা ‘ফটো কার্ড’ রিডারদের মনোযোগ কাড়তে সবচেয়ে বেশি সাহায্য করে। একটি প্রফেশনাল ফটো কার্ডে সাধারণত নিউজের শিরোনাম, তারিখ, পোর্টালের লোগো এবং নিউজ সম্পর্কিত একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে।
আগে এই ধরনের ফটো কার্ড বানানোর জন্য গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হতো অথবা ফটোশপ/ক্যানভার মতো টুলস ব্যবহার করে সময় নষ্ট করতে হতো। কিন্তু এখন এই সমস্যার একটি দুর্দান্ত ও সহজ সমাধান নিয়ে এসেছে নতুন একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন— “Newspaper Social Media Photo Card”।
এই প্লাগিনটির মাধ্যমে আপনি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস পোস্ট এডিটর থেকেই মাত্র এক ক্লিকেই অসাধারণ সব ফটো কার্ড তৈরি ও ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিই এর দারুণ সব ফিচার:
html2canvas) প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে বাংলা যুক্তাক্ষর বা যেকোনো ভাষার ফন্ট একদম নিখুঁতভাবে রেন্ডার হয়।
যে কেউ চাইলে এটি ডাউনলোড করতে পারবে সেটিরও পারমিশন দিয়ে দিতে পারবেন নিউজপেপার ভিউ পেজে।
আপনার প্রতিদিনের নিউজ বা আর্টিকেলগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় এই ধরনের প্রফেশনাল ফটো কার্ড ব্যবহার করলে শুধু যে আপনার খবরের রিচ এবং ক্লিক-থ্রু-রেট (CTR) বাড়বে তা নয়, সাথে আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতাও অনেক বৃদ্ধি পাবে।
ব্যবহার করা খুবই সহজ! ১. ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Plugins > Add New তে গিয়ে “Newspaper Social Media Photo Card” লিখে সার্চ করুন অথবা সরাসরি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে জিপ ফাইল ডাউনলোড করে আপলোড করুন। ২. ইন্সটল করে অ্যাক্টিভেট করার পর Settings -> Photo Card অপশন থেকে আপনার লোগো, কালার ও ব্যাকগ্রাউন্ড সেট করে নিন। ৩. এবার যেকোনো পোস্ট লিখতে গেলে টাইটেলের ঠিক নিচেই “Download Photo Card” নামের একটি বাটন দেখতে পাবেন। ব্যাস, এক ক্লিকেই আপনার ফটো কার্ড রেডি!
📥 প্লাগিনটির অফিশিয়াল ডাউনলোড লিংক (WordPress.org):
https://wordpress.org/plugins/newspaper-social-media-photo-card/
বিনা মূল্যে পাওয়া যায় এমন কাজের প্লাগিনগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম সেরা একটি সংযোজন। আজই আপনার ওয়েবসাইটে ইনস্টল করুন এবং নিউজ শেয়ার করার অভিজ্ঞতাকে নিয়ে যান নতুন মাত্রায়!
অনলাইন ব্যাংকিং জালিয়াতি থেকে বাঁচুন — ভয়ংকর সত্য জানুন!
May 9, 2026 | No Comments | 3 views
XpartQA প্রশ্ন উত্তর WordPress Theme: নিয়ে নিন সম্পূর্ণ বিনামূল্যে
May 9, 2026 | No Comments | 3 views
ট্রেনের অবস্থান কোথায় তা জানবেন যেভাবে
May 8, 2026 | No Comments | 2 views
Coding ছাড়াই Website বানান! 🤖 AI দিয়ে ফ্রি (Mobile Tutorial)
May 6, 2026 | No Comments | 7 views