HomeUncategorizedনিউজ এগ্রিগেটর এবং ফ্যাক্ট চেকিং

নিউজ এগ্রিগেটর এবং ফ্যাক্ট চেকিং


নিউজ এগ্রিগেটর এবং ফ্যাক্ট চেকিং

প্রারম্ভিকতা

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এবং ইন্টারনেটের এই যুগে তথ্যের কোনো অভাব নেই; বরং তথ্যের আধিক্য বা ‘ইনফরমেশন ওভারলোড’ এখন একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে কেননা কোন তথ্যটি সত্য আর কোনটি মিথ্যা সেটি যাচাই এর অবকাশটুকু আমাদের নেই।

এই যেমন আপনি ফেসবুক বা ইউটিউবের নিউজ পোর্টালে ঢু মারেন কিন্তু সেখানে এতোসব তথ্য আর নিউজ থাকে যে কোনটা রেখে কোনটা দেখবেন সেটাই একটা ফ্যাক্ট হয়ে দাড়ায় – আবার ঐসব তথ্যের ভীড়েই গুটিকয়েক চটকদার তথ্য যা আসলে মীসলিডিং সেটাই হয়তো আপনার অজান্তে লাইক/ভিউ বা শেয়ারের কারনে ভাইরাল বনে যাচ্ছে; ফলে না চাইতেই আপনি মিথ্য ও গুজবের ভাগীদার বনে যাচ্ছেন।

অপরাপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোনটি হাতে নিলেই শত শত খবর আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এই তথ্যের সাগরে কোনটি সত্য, কোনটি অর্ধ-সত্য এবং কোনটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত – তা যাচাই করা সাধারণ পাঠকের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। আমরা সাধারণত খবরের জন্য এক বা দুটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল থাকি। কিন্তু এই নির্ভরশীলতা অনেক সময় আমাদের চিন্তাধারাকে একপেশে তথা বায়াসর্ড করে দেয়।

উদাহরণস্বরূপ কিছু মানুষকে দেখা যায় শুধু অমুক পত্রিকা’টাই প্রেফার করেন; হ্যা প্রিয়/অপ্রিয় বিষয়টা থাকা একদমই স্বাভাবিক তাইবলে সকল তথ্য ও উপাত্ত যেমন একটি সংবাদ মাধ্যমেই সীমাবদ্ধ নয় তেমনি সকল নিউজ পোর্টাল হতে সকল তথ্য বিশ্লেষণ করেই কেবলমাত্র মূল খরবের বিষয়বস্তু তুলনামূলক অধিক সঠিকভাবে মূল্যায়ন করা চলে।

এমনি এক প্রয়াসে বাংলাদেশের জনপ্রিয় এবং প্রধান সারির সকল নিউজ পোর্টাল, সকল শীর্ষস্থানীয় সংবাদপত্রকে একই স্থানে নিয়ে এসে সকল সংবাদ ও তথ্য অনুসন্ধানের সার্চ ইঞ্জিন NewsBD তৈরী; এটির মূল উদ্দেশ্য হলো সংবাদ পাঠকে সহজতর করা এবং ক্রস-ভেরিফিকেশনের মাধ্যমে সত্যতা যাচাই করা।

এটির কি প্রয়োজন বা উপযোগীতা সেটি অবশ্যই জানানো দরকার বৈকি

আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো একটি নির্দিষ্ট পত্রিকা বা নিউজ পোর্টাল থেকে খবর পড়ি, তখন আমরা মূলত ঐ প্রকাশনার সম্পাদকীয় নীতি এবং দৃষ্টিভঙ্গির আলোকেই ঘটনাটি সম্পর্কে জানতে পারি। প্রতিটি সংবাদমাধ্যমের নিজস্ব একটি অবস্থান, রাজনৈতিক মতাদর্শ বা ব্যবসায়িক স্বার্থ থাকে – ফলে একটি নির্দিষ্ট খবরের পরিবেশন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম হতে পারে। উদাহরণস্বরূপ, একটি রাজনৈতিক ঘটনা বা অর্থনৈতিক সিদ্ধান্তকে একটি পত্রিকা যেভাবে ইতিবাচক হিসেবে তুলে ধরতে পারে অন্য একটি পত্রিকা হয়তো তার নেতিবাচক দিকগুলো নিয়ে বেশি আলোচনা করতে পারে। যখন আমরা শুধুমাত্র একটি সংবাদপত্রের ওপর নির্ভর করি, তখন আমরা অবচেতনভাবেই একটি ‘বায়াসর্ড’ বা পক্ষপাতদুষ্ট মানসিকতার শিকার হই। অন্য পত্রিকাগুলো ঐ একই বিষয়ে কী রিপোর্ট করছে, তাদের কাছে কী প্রমাণ বা উপাত্ত আছে – সেটা আর আমাদের জানা হয়ে ওঠে না। এই একক উৎসের ওপর নির্ভরতার কারণে একটি সংবাদের পূর্ণাঙ্গ চিত্র বা ‘বিগ পিকচার’ আমাদের অগোচরেই থেকে যায়। ফলশ্রুতিতে, সংবাদটির অথেনটিকেশন বা গ্রহণযোগ্যতা মূল্যায়ন করা আমাদের পক্ষে সবসময় সম্ভবপর হয় না এবং আমরা অনেক সময় ভুল বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে নিজেদের মতামত তৈরি করে ফেলি।

বৈশিষ্ট্য এবং বিশেষত্ব

মূলত এটি কোনো সাধারণ নিউজ পোর্টাল নয়, বরং এটি একটি ‘নিউজ এগ্রিগেটর’ বা সংবাদ সংগ্রাহক প্ল্যাটফর্ম – এখানে আপনি প্রবেশ করলেই বাংলাদেশের প্রথম সারির সব পত্র-পত্রিকার খবর একসাথে একটি নির্দিষ্ট ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এর প্রধান লক্ষ্য নিজস্ব সংবাদ তৈরি করা নয় বরং বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোকে পাঠকের সামনে একটি সুশৃঙ্খল উপায়ে উপস্থাপন করা৷ অপরাপর ‘ক্রস-ভেরিফিকেশন’ বা তথ্য যাচাই করতে পারেন যেখানে হয়তো আপনি একটি ব্রেকিং নিউজ দেখলেন যে বাজারে কোনো একটি পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে অথবা কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। এখন এই খবরটি কতটা সত্য বা এর পেছনের আসল ঘটনা কী, তা যাচাই করার জন্য আপনি এখানে একই সাথে প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালের কণ্ঠ বা যুগান্তরের মতো পত্রিকাগুলোর প্রতিবেদন মিলিয়ে দেখতে পারেন।
যখন আপনি একই বিষয়ের ওপর চার-পাঁচটি ভিন্ন ভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট পড়বেন, তখন আপনি সহজেই বুঝতে পারবেন কোন তথ্যগুলো সবার রিপোর্টে কমন এবং কোথায় তথ্যের গরমিল রয়েছে। যদি কোনো পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো তথ্য আড়াল করতে চায়, তবে অন্য পত্রিকার রিপোর্ট পড়ার মাধ্যমে আপনি সহজেই সেই শূন্যস্থান পূরণ করতে পারবেন। এটি একজন পাঠককে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করার বদলে, বিশ্লেষণমূলক চিন্তা করতে সাহায্য করে।

ফিচারর্স

একক স্থানে সকল শীর্ষ পত্রিকা: বাংলাদেশের সব জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং ইংরেজি পত্রিকাগুলো একটি সুনির্দিষ্ট ইন্টারফেসে সার্চ ইঞ্জিন রূপে আপনি যেকোন কিওয়ার্ড প্রবেশ করিয়ে অনুসন্ধান করতে পারেন।


লাইভ নিউজ আপডেট : এই মুহূর্তের চলমান লাইভ নিউজগুলো লাইভ আপডেট হয়ে যায়। ফলে সবসময় সর্বশেষ তথ্যের সাথে যুক্ত থাকতে পারেন।

উন্মুক্ত মানসিকতার বিকাশ: সকল সংবাদপত্র একসাথে পাঠ করার সুযোগ থাকায় পাঠকের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। কোনো নির্দিষ্ট মতাদর্শে আটকে না থেকে পাঠক একটি ঘটনার বহুমাত্রিক বিশ্লেষণ করতে পারেন।


ফেইক নিউজ বা ভুয়া খবর রোধে ফ্যাক্ট চেকিং: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ‘ফেইক নিউজ’ বা ভুয়া খবর ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। একটি চটকদার শিরোনাম বা এডিটেড ছবি দিয়ে খুব সহজেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। অনেক সময় প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোও ভুলবশত ফেইক নিউজের শিকার হয়। এই ফেইক নিউজ মহামারি রোধে সরাসরি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট সমূহ’কে একত্রে GCSE এর মাধ্যমে কিওয়ার্ড বেইজড অনুসন্ধান করতে পারেন।

ডিসক্লেইমার: TrickBD তে শেয়ার করা ওয়েবসাইট কোনভাবে কোন ব্যক্তিগত লাভ/এডভাটাইজমেন্ট/লীড এর কারণে শেয়ার করা হয়নি; সম্পূর্ণ প্রজেক্ট রিসোর্স গিটহাব উন্মুক্ত রইলো – রিসার্চ ও এনলাইসিস পারপাসে।

প্রজেক্ট লিংক: https://newsbd-project.vercel.app

সবিশেষ তথ্যনির্ভর এবং যুক্তিবাদী মানুষ হিসেবে নিজেকে সময়ের সাথে আপডেট রাখা এবং নিজেকে সচেতন হিসেবে আত্মপ্রকাশ উভয়ের সম্মিলনে শান্তিপূর্ণ সমাজ হউক এটাই কামনা করি; শুভকামনা রইলো সকলের জন্য।

The post নিউজ এগ্রিগেটর এবং ফ্যাক্ট চেকিং appeared first on Trickbd.com.



https://trickbd.com/feed

5 days ago (May 4, 2026) 11 views
Report

About Author (199)

Administrator

সিস্টেম ডিকোড করা আমাদের নেশা।

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Switch To PC