বস্তত এই মুহূর্তে আমার পোস্ট লেখার কথা নয় – খুব যে শখ করে লিখছি সেটাও নয়; তবুও লেখাটাকে প্রয়োজন মনে করছি বলেই কিবোর্ড ধরা…
যাই হউক ইদানীং বেশ কিছু মাইক্রোজব ওয়েবসাইট আমাদের জব অফার করে এবং আদতে সত্যি সত্যি কিছু টাকাও দেয়; মোটা দাগে বলতে গেলে একটা টুকরো অনলাইন আর্নিং আরকি; মৃন্দ তো নয়!
মন্দ তো নয় জানি লখা…..কিন্তু মাঝে মাঝে কি সবশেষ এসব ওয়েবসাইট বা এপ্লিকেশন শেষমেশ ভেগেও যায় তাও জানি;তবুও তার মাঝখানে পড়ে যদি কিছু ইনকাম হয় তো মন্দের ভালো মানে আরও ভালো!
ও হ্যা….এই TrickBD তেই একটি কিংবা দুইটি পোস্টের কমেন্ট বক্স ও পোস্ট হতেও এমন মাইক্রোজব কিংবা আর্নিং ওয়েবসাইট বিষয়ে একটু মিষ্টি মধুর বিতর্কও হয়েছিলো; সেগুলো এখানে লিখলে অহেতুক ঝামেলা সৃষ্টি বা সমালোচনা তৈরী হবে – সুতরাং উহ্য রাখায় শ্রেয়তর!
এখন মূল পয়েন্টে আসা যাক….
আপনি যেহেতু সবকিছুই জানেন যে “এসব আর্নিং সাইট কেন তৈরী হয়? / কিভাবে একটি ছোট্ট স্ক্রিপ্ট আপলোড করেই সাইট মাত্র পাঁচ মিনিটে রেডী হয়ে যায়? / আবার ডোমো টাস্কে নতুন জিমেইল বা ফেসবুক আইডি বিক্রি করে ইনকাম অথবা সামান্য ১৫/২০ টাকা দিয়ে আইডি এক্টিভ করা” – সুতরাং আপনাকে আমার বিশেষ কিছু বোঝানোর নেই তবে জানানোর মতোন একটা ম্যাজিক আছে – সেই ম্যাজিকটা হলো “শর্টকাটে বড়লোক হওয়া যায় না”!
দারুন ম্যাজিক তাইনা?
– আচ্ছা এখন হয়তো কমেন্টে কিংবা নানা ভাবে নানা মিডিয়া ওয়েভ মন্তব্য আসতেই থাকবে – সেগুলোর জনে জনে রেসপন্স করাটা আমার জন্য কঠিন ও সময় স্বাপেক্ষ হওয়ার দরূন আরেকটু শক্ত করে কঠিনভাবে জানিয়ে দেওয়া যায় যে “ইতিমধ্যে বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের জেনারেল ডেস্ক বরাবর একটি পূর্ণাঙ্গ মেইল পরিসেবা দাখিল হয়েছে যার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলি বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে”।
[আশাকরি TrickBD সাপোর্ট টিম অনুগ্রহপূর্বক মেইল এটাচমেন্ট ডিটেইলস যদি প্রয়োজন মনে করলে যোগাযোগ পূর্বক গ্রহন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যা CPC কর্তৃক দাখিল করা হয়েছে]।
যেহেতু এই বিষয়গুলিও আমাদের নিকট শুনতে শুনতে সাধারণ হয়ে গিয়েছে তবুও না হয় শেষ বার অন্তত শুনুন [সর্ব সাধারণের জন্য]
(১) আপনি হয়তো ভাবছেন অবসর সময়ে অল্প কিছু ইনকাম মন্দ নয় – তবে আপনার এই অবসর সময়েরও মূল্যায়ন রাখা উচিত।
(২) কখনো কোন কর্তৃপক্ষ বিজ্ঞাপন দেখার বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে না – বরং তারা বিজ্ঞাপন তৈরী এবং সার্কুলেট করতে যে থার্ডপার্টি এর দারস্থ হউন তাদের মাধ্যমেই আমরা বিজ্ঞাপন দেখি।
এবং এই যে “আমরা বিজ্ঞাপন দেখি” সেটিও আবার শুধু শুধু দেখি না বরং নাটক বা খেলার ফাঁকে ফাঁকে দেখে থাকি: ঐ যে নাটক বা খেলা দেখার উদ্দীপনায় আমরা বিজ্ঞাপন দেখি সেটাই মূলত এডভারটাইজিং। এতো সহজ কথা তবুও ব্যাখ্যা করে বলার প্রয়োজন হয় না জানি – তারপরও সব জেনেও লাভের আশায় লোভ করে লাফ দিই!
অন্যদিকে আপনি কোন প্যাকেজ কিনে বিজ্ঞাপন দেখলে যে কোম্পানি আপনাকে টাকা দিবে না – কেননা আদতেই তাতে প্রোডাক্ট বা সার্ভিস এর বিক্রয় হচ্ছে না!
সুতরাং এমন এড দেখে ইনকাম / এড দেখিয়ে ইনকাম / এড প্যাকেজ কিনে ইনকাম – এই জাতীয় বিষয়গুলো অন্তত যে সত্য নয় – সেটি মনে রাখুন।
(৩) আপনি যে শুধু টাকা দিচ্ছেন তাই নয় বরং এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলিমেন্ট “তথ্য” আপনি যত্রতত্র তেলাপোকার মতোন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন – সুতরাং মিসইউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী আপনিই উপায় করে দিচ্ছেন এবং সবিশেষ কোন দূর্ঘটনায় কালপ্রিট’কে দায়ী করে খানিক গালি এবং আক্ষেপ ব্যতীত আপনার করনীয় কিছুই থাকছে না।
আপনি যে সকল মোবাইল নাম্বার দিচ্ছেন টাকা পাঠাতে বা তোলার জন্য (বিশেষত নগদ এবং এরপর বিকাশ) সেগুলোই পরবর্তীতে স্ক্যামিং বা অপরাধমূলক আপনার সাথেই অসচেতনার বশে ব্যবহৃত হতে পারে [উদাহরণস্বরূপ স্প্যাম কল + স্প্যাম মেসেজ + ওটিপি দেবার জন্য অনুরোধ করে মিথ্যা ফোনকল + উক্ত অপারেটরে মোবাইল একাউন্ট তথ্য ব্যবহার] – এই সবকিছু কিন্তু আপনি নিজেই লোভ করে লাভের বশে দিচ্ছেন!
(৪) সিংহভাগ প্লাটফর্মে যে আর্নিং এবং মেম্বার্স বাড়াতে রেফার করা হয় – সেটি এক নীরব ঘাতক বন্ধু! আপনি হয়তো আপনার একাউন্টে প্রাথমিক দিকে রেফার ওয়াইজ কিছু কমিশন পাচ্ছেন কিন্তু আপনি যাকে রেফার করছেন (হউক সে বন্ধু কিংবা পরিচিতজন ইত্যাদি) সে [অথবা তারও রেফারেন্স 2nd – 3nd Commission Hand] টাকা পাবেন না।
এটার দায় কি আপনি নিবেন?
অথবা আপনি হয়তো ফ্রি আর্নিং প্রচার করলেন কিন্তু আপনার বন্ধু বা তারও বন্ধু পেইড সাবসক্রিপশন বা ইনভেস্ট করে আটকে গেলে কে কাকে খুঁজবে?
আসলে তো আপনাকেই খোঁজা উচিত হবে – কেননা লাভের বশে লোভ ধরিয়ে দেওয়ার দায় যদি ভিক্টিম এর হয় তবে তাকে যে ভিক্টিম বানিয়েছে – এটি তার দায়িত্বের ওপরেই বর্তায়।
সুতরাং কাউকে রেফার বা তথ্য দেবার পূর্বে সচেতন হউন।
(৫) কিছুক্ষেত্রে মোবাইল এপ্লিকেশন ওয়াইজ ডাটা ব্রিচিং হয় – এক্ষেত্রেও আর্নিং এপ্লিকেশন বিধায় সকল পারমিশন দেবার প্রবণতা হতে সতর্ক হউন।
হতে পারে নন- অথেন্টিক ঐসকল প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক সামান্য অর্থের বিনিময়ে আপনি বড় দূর্ঘটনার সম্মুখীন হবেন।
(৬) কিছু কিছু মাইক্রোজব বা এমন সাইটের একটি অত্যাবশ্যক টেলিগ্রাম চ্যানেল পাবেন – যেখানে শুধুমাত্র শত শত পেমেন্ট প্রুফ এবং অসংখ্য মেম্বার্স; মূলত এগুলো ভরসা জাগানোর জন্য এক প্রকার সাইকোলজিক্যাল ম্যানিউপুলেশন মাত্র।
(৭) অনলাইন আর্নিং এর ক্ষেত্রে যেসকল বিষয় আমরা ভাবি এবং সমস্যাতে পড়ি তার সব সমস্যার মূল এটিই “যেখানে আপনি টাকা দিচ্ছেন সেটা প্রকারন্তরে এক প্রকার বিজন্যেস এবং যেখানে আপনি সময় এবং স্ট্যামিনা দিচ্ছেন সেটা আপনার জন্য জব” – সুতরাং অনলাইনে টাকা ইনকাম করতে আপনি বিজন্যেস/জব বেছে নিবেন সেটা সবার আগে ক্ল্যারিফাই হওয়া উচিত।
(৮) অবশ্যই আপনি খুব অল্প সময়ে অনলাইনে ইনকাম করে বড়লোক [এনিওয়্যে বড়লোক শব্দটা খানিক কমপারেটিভ] হতে পারেন – যদি আপনার ভেতরে সেই অনলাইনে কিছু করার আদৌ যোগ্যতা তথা স্কিল থাকে।
আচ্ছা… অনেক উপদেশ হলো [সম্ভব হলে এক কান হতে ঢুকিয়ে অন্য কান দিয়ে যেন বের না হয়ে বরং মাথাতেও খানিক স্থায়ী হয় সে বিষয়ে সচেতনতা থাকার অনুরোধ করবো]; তথাপি এই মুহূর্তে এমনি প্রচলিত একটি মাইক্রোজব অনলাইন আর্নিং ওয়েবসাইটের সকল ইউজারে ইনফো তাদের প্রদত্ত ব্যালেন্স এবং কনটাক্ট ইনফে ডিটেইলস দিচ্ছি; যাদের কিনা এমন মাইক্রো সাইজ পুঞ্জি স্কীমের মতোই এমন অনলাইন আর্নিং এর ভূত চাপিয়ে দেওয়া গ্রহক সকল ডাটাবেইজ [যেহেতু ইতিমধ্যেই এটি আইনিভাবে বাংলাদেশ সরকারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর CPC হতে রিপোর্টের অধীন ডিক্লেয়ারেশন নিশ্চিত করা হয়েছে] :- https://humayunshariarhimu.github.io/ReportRepository/
কিছু কথা: উপরোক্ত তথ্যগুলো এই বাংলাদেশের ঢাকা শহরের ছোট্ট একটি অঞ্চলের মাত্র – এটি ছড়িয়ে আছে সারা বাংলাদেশ জুড়ে। সুতরাং আপনাকে বা আমাকে অবশ্যই সচেতন করতে হবে – TrickBD আমাদের সকলের জন্য শুধুই লাভ (বেনিফিট বোঝাতে) এর জায়গা না হয়ে কিছুটা Love হতে দায়িত্বশীলও হওয়া চলে।
অপরাপর এই পোস্ট করা সচেতনার জন্য – এখন “আমি উপদেশ দিয়ছি সুতরাং আমি মহৎ হয়ে যাওয়া এমন সংকীর্ণ ভাবনা নয় – আমার দৃষ্টিতে আমি খারাপ হলে সেটাকে নির্লিপ্তভাবে খারাপ বলাটাই শ্রেয়; অন্যদিকে খারাপ হয়ে যে ভালো বনে যাবার প্রনণতা সেটিই হিপোক্রেসি” – কথাটি এই কারনে বলা কেননা কিছু বিরূপ মন্তব্য শুধু TrickBD এর আমাদের অথরদের জন্য যতোটা নয় পরিবেশ খারাপ করে তারও অধিক সাধারণ ভিজিটরদের অন্যতম এক টেক প্লাটফর্মকে বিতর্কিত করে।
সকলের জন্যই শুভকামনা রইলো – শুভ বুদ্ধির উদয় হউক আমাদের।
Coding ছাড়াই Website বানান! 🤖 AI দিয়ে ফ্রি (Mobile Tutorial)
May 6, 2026 | No Comments | 6 views
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার ৫টি কার্যকরী প্রাকৃতিক উপায়!
May 6, 2026 | No Comments | 6 views
[Free Script] টেলিগ্রাম বটের ইউজার হারানোর দিন শেষ! সেটআপ করুন Bot Redirect System একদম ফ্রিতে।
May 6, 2026 | No Comments | 8 views
AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?
May 5, 2026 | No Comments | 8 views