HomeUncategorizedMoney Management করুন – স্বচ্ছল ও স্বাবলম্বী জীবনে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করুন!

Money Management করুন – স্বচ্ছল ও স্বাবলম্বী জীবনে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করুন!


প্রারম্ভিকতা

যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কি বড়লোক হতে চান? তাহলে উত্তর যদি আসে “হ্যা” তবে “কিভাবে বড়লোক হবেন?” সেটার উত্তর হবে “টাকা ইনকাম করে”।
হ্যা, এটা আংশিক সঠিক উত্তর তবে পরিপূর্ণ সঠিক উত্তরটি হবে “সঠিকভাবে Money Management করা” কেননা আপনি ১ লক্ষ টাকা ইনকাম করেও যদি সেভিংস এবং ফাইনানশিয়াল সেইফটি না থাকে তাহলে কখনোই অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারবেন না। আপনার জীবন সবসময়ই অর্থনৈতিক দুরাবস্থা ও অনিশ্চয়তায় অভাব অনটন লেগেই থাকবে – আপনি কখনোই সুখী জীবনের স্বাদ আস্বাদন করতে পারবেন না।
অপরাপর একজন ভিক্ষুক উদাহরণস্বরূপ যদি দিনে ১০০ টাকা ইনকাম করেও ভবিষৎ সুরক্ষায় ১০ টাকা সেভিংস রেখে স্বনির্ভর জীবন যাপন করে তবে কমপারেটিভলি সে তুলনামূলক আপনার থেকে অধিক ফাইনানশিয়াল স্ট্যাবল লাইফের স্বাধীনতা লাভ করবেন।
আসলে এমনি চিন্তা চেতনা হতেই ReachMeRich এপ্লিকেশন তৈরীর ভাবনা যেখানে আপনি আপনার প্রতিদিনের হিসাব নিকাশ রেখে কতোটুকু জমা করতে হবে – কতোটুকু খরচ করা উচিত – কোন খাতে খরচ করা উচিত আর কোন খাতে অপচয় হয়েছে – সাইকোলজিক্যাল সাজেশনের সাথে সাথে AI গাইডলাইনের মাধ্যমে একটি সুখী অর্থনৈতিক জীবন যাপন করার প্রয়াস।

টাকা এবং অর্থনৈতিক স্বাধীনতা

একটি কথা খুব প্রচলিত আছে যে “জীবনে টাকা মানেই সবকিছু না” তবে এটাও সত্য যে “আপনি জীবনে যেটাই করতে চান না কেন অবশ্যই তাতে আপনার টাকার প্রয়োজন হবে” – সুতরাং সন্ন্যাসী টাইপের চিন্তাতে টাকা ছাড়া বাস্তব জীবনে কখনোই অর্থনৈতিক মুক্তি লাভ করা সম্ভব নয়; আর অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীন জীবন যাপন করা সম্ভবপর নয়।
এখন কথা হলো যে “টাকা” থাকলেই আপনি ফাইনানশিয়াল স্ট্যাবল লাইফ পাবেন না – বরং সেই টাকা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে যেন আপনি ভবিষ্যত সুরক্ষায় নিশ্চিত একটা স্ট্যাবল লাইফ পেতে পারেন; ঠিক তখনই আপনি অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে সক্ষম হবেন।

Money Management সিস্টেম

আমি আপনাকে যতোই মোটিভেশন কিংবা উন্নত Money Management গাইড দিই না কেন আক্ষরিকভাবে সত্য হলো যে “যার যার ব্যক্তি জীবন একান্তই ঐকান্তিক বিষয় – তাই গড়পড়তা ম্যানেজমেন্ট রুটিন আসলে সবার জন্য প্রযোজ্য হবে না” তবুও এভারেইজ একটি স্ট্যান্ডার্ড আইডিয়া হতে পারে আপনার লাইফের অর্থনৈতিক মুক্তির উপায়।

Money Management সিস্টেম মডেল

• আপনার যেটা ইনকাম বা আর্নিং ততে প্রয়োজনীয় খরচ (Needs) 45% ব্যায় করবেন যেমন বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ, ইন্টারনেট, চিকিৎসা ইত্যাদি।
এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার আমার ইনকামের প্রায় পুরোটাই চলে যায় এই ব্যাসিক নীড মেটাতে।
তাহলে উপায়?
> প্রথমত অবশ্যই আপনার যেমন ইনকাম ঠিক সে অনুযায়ীই আপনার ব্যাসিক নীড মিটে এমন লাইফ লীড করতে হবে।
> অথবা আপনার ইনকাম বাড়াতে হবে যাডে এখনকার লাইফ লীড করার পরও তাতে যেন মোট ইনকামের 45% ব্যায়ে সকল প্রয়োজন মিটে যায়।
• আপনার সঞ্চয় (Savings) হওয়া উচিত মোট ইনকামের 15% যা আসলে ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনার জীবনের সুরক্ষা নিশ্চিত করবে।
এটা যে কেবল মাসিক সঞ্চয় হবে এমন নয় বরং আপনার ইনকাম যদি দৈনিক/সাপ্তাহিক হয়ে তবুও সেভিংস 15% নিশ্চিত রাখা উচিত।
• আপনাকে সবসময় বেটার লাইফের খোঁজে আপনার টোটাল ইনকামের বিনিয়োগ (Investment)
20% হতে পারে যা ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র, স্কিল যেকোন ক্ষেত্রে কাজে লাগতে পারেন।
তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যেন তাতে ক্ষতির অবকাশ না থাকে।
• শখের খরচ নয় তবে ব্যক্তিগত উন্নয়ন তথা Self Development এর জন্য 10% করা যেতে পারে। যদি তাতে আপনার প্যাশানের প্রয়োজন মিটে তবুও তাতে কৃপনতা করার প্রয়োজন নেই যেমন কোর্স, বই, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি।
• লাইফ যেন একবারে বোরিং না হয় এবং বিনোদনের সাথে বৈচিত্র্য থাকে তাই আপনার ইনকামের ওপর বেইজ করে শখ/লাইফস্টাইল এর জন্য 10% খরচ করা যেতে পারে। এটা কিন্তু অপচয় নয় বরং এটা আপনার লাইফের প্রোডাক্টিভিটি ও কোয়ালিটি নিশ্চিত করবে যেমন ঘোরাঘুরি, গ্যাজেট, বিনোদন ইত্যাদি।

Reach Me Rich

ইতিপূর্বেই বলেছি এটা স্রেফ একটি আইডিয়ার প্রটোটাইপ মাত্র [প্রস্তাবনা] আপনি চাইলে আপনার প্রয়োজন এবং লাইফস্টাইল অনুসারে মোডিফাই করতে পারেন।
একটি সম্পূর্ণ Open Source [Github] প্রজেক্ট হওয়ায় আপনি আপনি কাস্টমাইজ করতে পারেন।
Reach Me Rich এপ্লিকেশন প্রিভিউ :


এখানে আপনি আপনার আয়, প্রয়োজন (ব্যায়), শখ/অপচয় (খরচ), সাবস্ক্রিপশন (এমন সব বিষয় যা প্রতিমাসে আপনাকে পে করতে হয়; এটি কেবল বড়লোকী নেটফ্লিক্স সাবসক্রিপশন নয় বরং আপনার ঘরের ডিশ লাইন বিল ইত্যাদিও হতে পারে) ইত্যাদির ওপর বেইজ করে
• ইমার্জেন্সি ফান্ড এর পরিমান ক্যালকুলেট করবে।
• আপনার জীবনের লক্ষ্য পূরণে কতোটা এগিয়েছেন জানতে পারবেন।
• আপনার সঞ্চয় এর টাকা নিশ্চল রেখে দিলে ১০ বছর পর ক্রয়ক্ষমতা (সাধারন হিসেবে ৭% মুদ্রাস্ফীতি) কতোটা থাকবে তাতে আপনার কেমন অর্থনৈতিক অবস্থা হবে সেটা আইডিয়া করতে পারবেন।
• বর্তমান সঞ্চয়ের ভবিষ্যৎ বাস্তবতা যাচাই করতে পারেন।
• ফাইন্যান্সিয়াল রানওয়ে’তে আপনার এই মুহূর্তের যে সঞ্চয় বা ইনকাম তাতে আয় ছাড়া কতদিন চলতে পারবেন সেটার একটি ধারনা পেতে পারবেন।

অন্যদিকে অর্থনৈতিক স্বচ্ছলতা লাভে সাইকোলজিক্যাল কন্ডিশনে আপনার কি কি অভ্যাস করা উচিত কিংবা কোন কোন বদঅভ্যাস পরিহার করা উচিত সেটাও আইডিয়েন্টিফাই করতে পারেন:

অন্যদিকে AI গাইড হিসেবে আপনার আয়, ব্যায় এবং সাইকোলজিক্যাল কন্ডিশন বিশ্লেষণ করে অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও স্বাবলম্বী হতে যে গাইডলাইন প্রয়োজন সেটা পেতে পারেন :

অপরাপর আপনার আয়, ব্যায় এবং সাইকোলজিক্যাল কন্ডিশন বিশ্লেষণ করে আপনার ফাইনানশিয়াল অডিট পাবেন যাতে আপনার কি কি করা উচিত কিংবা কি করা উচিত নয় সেটির একটি ডিটেইলস AI রিপোর্ট পেতে পারেন:

এপ্লিকেশন ডিপ্লয়মেন্ট : https://reachmerich.vercel.app/

সেইফটি

আপনার এই যে ফাইনানশিয়াল এক্টিভিটি এগুলো একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তাই সেইসব বিষয় অন্যের ডাটাবেইজে থাকা কখনোই নিরাপদ নয় তাই এই বিষয়গুলো শুধুমাত্র আপনার মোবাইল ডিভাইসের Local Storage ব্যবহার করে সংরক্ষণ ও এনালাইসিস করার ফাংশান যুক্ত রাখা হয়েছে।
একইসাথে AI মডেল ইনট্রিগেশান করতে যেহেতু আলাদা করে API খরচের একটা বিষয় থাকে তাই আপনি Github এর Open AI Model Marketplace হতে আপনার ক্লাসিক টোকেন এর বিপরীতে বিনামূল্যে সেইফটি নিশ্চিত করে এপ্লিকেশনটি আপনার নিজের মতো করে ব্যবহার / কাস্টমাইজ করতে পারেন।
অপরাপর কেউ যদি চান এটাকে প্রোডাকশন লেভেলে নিয়ে আসতে তাহলে এনড্রোয়েড এপ্লিকেশনে রূপ দিতে পারেন এবং Google Play Store তে লাউঞ্জ করতে পারেন। নিশ্চিতভাবে বলা যা যে এটি সাকসেসফুল হবে কেননা এখানে লাভ/লস নয় বরং আক্ষরিকভাবেই আপনার এপ্লিকেশন হতে অন্য সকলে উপকৃত হতে পারবেন।

কনক্লুশন

“টাকা ছাড়া দুনিয়া অচল” এটি আসলে সত্য নয় বরং টাকা ছাড়া আপমি জগতের কাছে নিশ্চল হয়ে রইবেন তাই আপনাকে শুধু টাকা উপার্জন নয় বরং সেই টাকা খরচ করতেও সচেতন থাকা উচিত।
পরিপূর্ণ Money Management করার মাধ্যমে আপনি আক্ষরিকভাবেই স্বচ্ছল ও স্বাবলম্বী জীবনে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারেন।
শুভকামনা ও ভালোবাসা রইলো

টেলিগ্রাম আমন্ত্রণ: OpenEye





https://trickbd.com/feed

2 months ago (March 5, 2026) 8 views
Report

About Author (199)

Administrator

সিস্টেম ডিকোড করা আমাদের নেশা।

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Switch To PC