আমরা প্রায় নানান জনের মুখে OCD নিয়ে শুনি – কেউ কেউ তো আবার যেকোন সাইকোলজিক্যাল সমস্যা’ই OCD হিসেবে ট্যাগ দিয়ে ফেলেন।
OCD এর পূর্ণ রূপ হলো Obsessive-Compulsive Disorder যার বাংলা করলে দাড়ায় ” আবেশিক অনুকর্ষী ব্যাধি”। নিশ্চয়ই আপনার নিকট এই সাধু ভাষাটি পড়তে কঠিন লাগছে তবে “শুচিবায়ু” শব্দটির সাথে অনেকেই পরিচিত হয়ে থাকতে পারেন।
যাই হউক একদম সহজ বাংলাতে যদি বলতে হয় তাহলে “OCD হলো এমন একটি মানসিক অবস্থা যাতে কোন ব্যক্তি একই কাজ বারবার করতে থাকেন – যদিও তিনি সচেতনভাবেই জানেন ঐ একাধিকবার কাজের কোন প্রয়োজন বা গুরুত্ব নেই তবুও তিনি অবচেতনভাবে সেটাই করতে প্রলুব্ধ হউন; যতোক্ষণ না অবধি সেটা করতে পারছেন ততোক্ষণ ব্যক্তির মনে অস্বস্তি লেগে থাকে”। আবার যখন সেই কাজ বারবার করছেন (ইতিমধ্যেই সম্পন্ন করেন) তখনও তার মনে একটা গিল্টি ফিল হয় যাতে “এই কাজটির তো কোন পজেটিভ প্রোডাক্টিভিটি নেই” – এভাবে ব্যক্তির মানসিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটে যাতে প্রত্যাহিক জীবনে সাধারণ জীবন ধারন করাটা অসহ্য ও কষ্টকর হয়ে দাড়ায় তখনই সেটাকে সাইকোলজিক্যাল ডিজঅর্ডার হিসেবে কাউন্ট করা হয়।
আমাদের মানুষের বৈচিত্র্যময় মানসিকতায় আমাদের অনন্য অর্জন – এখানে সচরাচর নয় এমন সবকিছুই যে মানসিক রোগ বা অসুখ এমনটা নয়; তাই গড়পড়তা যেকোন বিষয়কেই মানসিক বৈকল্যতা বলা উচিত নয়। এখানে একটি বিষয় হাইলাইট করে বলতে হচ্ছে “একজন মানুষের যে কোন মানসিক অবস্থা বা অবস্থিতি সেটা স্বাভাবিক হউক কিংবা অন্য সবার চেয়ে পৃথক – সেটি একটি সাইকোলজিক্যাল কন্ডিশন” অন্যদিকে “কোন ব্যক্তির এমন সাইকোলজিক্যাল কন্ডিশন যা তার ব্যক্তি জীবনের প্রত্যাহিক জীবনধারণে সমস্যার সৃষ্টি করছে – সেটিই সাইকোলজিক্যাল ডিজঅর্ডার”।
তাই যেকোন বিষয় সম্পর্কে সঠিক মেডিকেল টার্ম না জেনেই কাউকে পাগল/মানসিক ভারসাম্যহীন অথবা সাইকোলজিক্যাল ডিজঅর্ডার বলা যেমন উচিত নয় তেমনি নিজের যে মানসিক অবস্থার কারনে আপনার ন্যাচারাল লাইফ বিঘ্নিত হচ্ছে সেটিকেও অবজ্ঞা করে লুকিয়ে রাখা উচিত নয় – একজন সাইকিয়াট্রিস্ট এর কনসার্ন গ্রহন করা উচিত।
আসলে OCD হওয়ার মূল উৎস এখনো মেডিক্যালি রুট রিজনিং ফ্যাক্ট আবিষ্কার করা সম্ভব হয়নি তথাপি মস্তিষ্কের হরমোন্যাল ইম্যালেন্স যেমন সেরোটোনিনের অভাবের কারনে স্বাভাবিক চিন্তা ধারা ব্যহত হয়। আবার OCD আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ (যেমন- অরবিটোফ্রন্টাল কর্টেক্স এবং কডেইট নিউক্লিয়াস) স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় থাকায় ব্যক্তির তুলনামূলক চিন্তা ভাবনা করার সক্ষমতা হারায়।
আবার জেনেটিক ফ্যাক্টর হিসেবে এটি কিন্তু বংশানুক্রমিক হতে পারে তাই এককভাবে কোন নির্দিষ্ট ফ্যাক্ট (মেডিকেল রুট রিজনিং) করাটা কঠিন।
আবার এমনটাও দেখা যায় ব্যক্তিগত জীবনে কেউ হয়তো মানসিক ট্রমা থেকেও এমন অদ্ভুত আচরণের উদয় ঘটে।
যে কারনেই হউক না কেন এটি যে কতোটা দুঃসহ সেটি OCD আক্রান্ত ব্যক্তি মাত্রই উপলব্ধি করতে পারেন।
ব্যক্তিভেদে নানা জনের নানা প্রকার OCD পারে তবে বিষয়টা স্পষ্টভাবে বোঝানোর জন্য কিছু কিছু লক্ষণ বা উপসর্গ উদহারন হিসেবে দেখুন :
• অবসেশন (অবাঞ্ছিত বা বিরক্তিকর চিন্তা) : এই যেমন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অহেতুক ভয় ও উদ্রেগ। বারবার হাত ধোয়া/ কাপড় পরিষ্কার করা / চুলা বন্ধ করা হয়েছে কিনা সেটি বারবার নিশ্চিত হওয়া / অগোছালো হওয়া নিয়ে চরম বিরক্তিবোধ / ধর্মীয় বা বিশ্বাসগত বিষয় নিয়ে অহেতুক অনুভূতিতে আঘাত পাওয়া কিংবা প্রিয়জনের হারানোর ভয় ইত্যাদি ইত্যাদি
• কম্পালশন (বাধ্যতামূলক কাজ) : এখানেই অবসেশন বিষয়টি প্রায়োগিকভাবে আমাদের জীবন দুঃসহ করে তুলে – যেমন বারবার হাত ধোয়া [হাত পরিষ্কার জেনেও] আবারও হাত ধোয়া নয়তো মনে অযাচিত অস্বস্তি লাগে / কাপড় পরিষ্কার জেনেও সেটা নিয়ে অস্বস্তি লাগা / চুলা বন্ধ নিশ্চিত হওয়ার পরও মনে সংশয় লেগে থাকে আসলেই চুলা বন্ধ করা হয়েছিলো কিনা? / সামান্য অগোছালো জিনিসও বারবার গুছিয়ে পরিপাটি রাখা এবং সঠিকভাবে গোছানো হয়নি এই মানসিকতায় আবার শুরু হতে গোছানো / ধর্মীয় বা বিশ্বাসগত বিষয়ে যদিও আপনি জানেন যে এটা অমূলক চিন্তা তবুও সেটাতেই প্রচ্ছন্ন হয়ে থাকা ইত্যাদি।
আক্ষরিকভাবে এমন OCD এমন কোন ঠান্ডা – জ্বর এর মতো ব্যাধি নয় যে ঔষধ খেলেন আর আরোগ্য লাভ করলেন – যেহেতু এটি একটি জটিল মানসিক অবস্থা তাই সঠিকভাবে ট্রিটমেন্ট এবং কাউন্সিলিং হতেই এটি হতে নিস্তার লাভ করা যেতে পারে।
আচ্ছা একটি বিষয়ে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে “এই যে এতোসব মানসিক রোগ তাতে এতো দীর্ঘ সময়ের কেন ট্রিটমেন্ট নিতে হবে? ইনস্ট্যান্ট কিছু করে সলিউশন করা যায় না কেন?”
দেখুন যেকোন সাইকোলজিক্যাল কন্ডিশন আসলে ধীরে ধীরে ব্যক্তির মানসিকতা, চরিত্র, অবস্থা ও অবস্থান, পরিবেশ ও পরিস্থিতি হতে মস্তিষ্কে নিউরন নেটওয়ার্ক তৈরী করে। এটা একদমই আপনার মস্তিষ্কের ভেতরে থাকা নিউরন সমূহ – হরমোন নিঃসরণ – ট্রিগার্ডিং (নিউরন ফায়ার যা ইলেকট্রিক ইম্পালসিভে মস্তিষ্কের ফ্রিকোয়েন্সী) এগুলোর জটিল মিথস্ক্রিয়ার স্বরূপ তাই আপনি কোন একটি সাইকোলজিক্যাল কন্ডিশনে অভ্যস্ত হয়ে পড়লে সহজেই তা হতে মুহূর্তেই সাইকোলজিক্যাল রিস্টার্ট করা সম্ভবপর হয়না।
তবে এটার অর্থ এই যে আপনি একদমই OCD হতে রিলিফ পেতে পারেন না – বরং ERP থেরাপি (Exposure and Response Prevention), CBT (Cognitive Behavioral Therapy) থেরাপির সাথে সাথে একজন সাইকিয়াট্রিস্ট এর প্রেসক্রাইব করা ঔষধ নিয়মিত সেবনে অবশ্যই আপনি সুস্থ জীবনে ফিরে আসতে পারেন।
এছাড়াও
• অযাচিত বিষয়ে কনসানট্রেশান না দেওয়া
• অহেতুক দুঃশ্চিন্তাকে গুরুত্ব না দেওয়া
• ইনিশিয়েটিভ অবসেশনে ট্রিগার্ড না হওয়া
• নিয়মিত রুটিন মাফিক জীবনধারা
• সেরোটোনিন হরমোন ব্যালেন্স করা (বিভিন্ন খাবাী হতেও আমাদের অন্ত্রে সোরোটোনিন উৎপন্ন হয় আবার দিনের বেলার সূর্যালোকও সোরোটোনিন উৎপাদনে সহায়তা করে)
– এইসব বিষয়গুলো যদি ফলোআপ করেন তাহলে কিছুটা হলেও মানসিক রিলিফ পেতে পারেন।
এখন আমরা একটু ভিন্নভাবে সাইকোলজিক্যালি উল্টো ভাবনা ভাবতে পারি – যেহেতু OCD তে ব্যক্তি একই কাজ বারবার করতে অবসেসিভ থাকেন যা কিনা মস্তিষ্কে ফোর্স করে কম্পালশন কন্ডিশন তৈরী করে তাই “ইচ্ছা করেই আমরা মস্তিষ্কের সেইসব চিন্তাগুলো সচেতনভাবে টাস্ক আকারে ভার্বাল বা সক্রিয়ভাবে বাদ দিবো যেন মস্তিষ্কের নিউরন নেটওয়ার্ক ব্যাক ফায়ার করে”।
কঠিন হয়ে গেলো তাইনা?
একটু সহজ করে বলি ” ধরি আপনার বারবার হাত ধোয়ার শুচিবায়ু আছে” এখন আপনি নিজেই ইচ্ছা করে মস্তিষ্কে ফোর্স করবেন “আমার হাত পরিষ্কার” এই সাজেশনটিই বারংবার গেঁথে দিবেন যেন আপনার ঐ কম্পালশন প্রতিহত হয়।
এমনি ধারনা হতে NoCD এর একটি সাধারন ওয়েব এপ্লিকেশন তৈরী করা যেখানে সাইকোলজিক্যাল কন্ডিশনটির ওপর বেইজ করে টেকনোলজিক্যাল টাস্ক তৈরি করা হয়েছে।

GithHub Open Source OCD Removing Tasking Application [NOCD] : https://humayunshariarhimu.github.io/NOCD/
এখন স্বাভাবত মনে আসবে যে এই সাধারণ এপ্লিকেশনটির আসলে উপযোগীতা কোথায় কিংবা কেন এটি মন মস্তিষ্কে কাজ করবো?
(১) এটি ভিজ্যুয়াল রিপ্রেজেন্টশন অর্থাৎ আপনার মনের ভেতর যে আসলেই অবান্তর চিন্তাটি সেটি আপনি নিজের হাতে লিখছেন (নিজের কাছে স্বীকার করে নিচ্ছেন যে আসলেই এটি অবসেসিভ এবং অযৌক্তিক) এবং সেই সমস্যাটি নিজের চোখেই আপনার হাতে টাইপ করা টেক্সট আকারে অবলোকন করছেন।
এটি নিউরো ভিজ্যুয়াল সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট তৈরী করতে সহায়তা করবে।
(২) যেহেতু “অবসেসিভ চিন্তা” আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন তাই সচেতন মন [কনশিয়াস স্টেট] আপনার অবচেতন [সাবকনশিয়াস স্টেট] এর ওপর ক্রিয়াশীল হবে।
(৩) OCD তে যেখানে একই কাজ আপনি বারবার করতেন তেমনি NOCD তে আপনি আপনার ঐ একই অবসেসিভ চিন্তা একাধিকবার (১১ বার) টাস্ক আকারে আসবে যা আপনাকে নিজের হাতে রিমুভ করতে হবে।
অর্থাৎ সাইকোলজিক্যালি আপনি ফোর্সড হচ্ছেন আপনার অযৌক্তিক চিন্তাকে নিজের সচেতন মনে দূর করার জন্য।
যা ভার্বাল ইমপ্যাক্টিভ।
(৪) এখানে Background Music হিসেবে আলফা ব্রেইন ওয়েভ মিউজিক [Binarual Beats With Brain Music] রাখা হয়েছে যেন সাউন্ড ওয়েভের মাধ্যমে মস্তিষ্ক রিলিফ অনুভব করে – এছাড়াও প্রতিটি Task রিমুভে একটি Erasing স্যাটিসফাই মিউজিক রাখা হয়েছে – এমন যেন মনে হয় এটি অবসেসিভ চিন্তাটি আপনার মন মস্তিষ্ক হতে মুছে যাচ্ছে।
এটি মূলত অডিটরিয়াল ইমপ্যাক্ট সৃষ্টি করবে।
(৫) টেকনোলজিক্যালি এখানে ব্যাকএন্ড ছাড়াই ব্রাউজারের মাধ্যমে লোকালস্টোরেজ ব্যবহার করা হয়েছে যাতে যতোক্ষন না অবধি আপনার অবসেসিভ চিন্তা রিমুভ করছেন ততোক্ষণ অবধি পেইজ রিফ্রেশ করলেও সেটি অন স্ক্রিন আপনার মনে ইফেক্টিভ থাকবে।
নোট: অবশ্যই এটি একটি সাইকোলজিক্যাল
কমপ্লিমেন্টারী এপ্লিকেশন – যা নিয়মিত ফলোআপ করার ওপর কার্যকারীতা নির্ভর করবে তদুপরি OCD এর চূড়ান্ত অবস্থায় অবশ্যই একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট এর শরণাপন্ন হওয়া উচিত হবে।
মানব মন যেমন বিচিত্র তেমনি সেই মনের নানান কন্ডিশনও বিচিত্র হতে পারে – সেইসব বিচিত্র কন্ডিশন হয়তো কখনো কখনো আপনার জীবনে অসুখ সৃষ্টি করবে বটে; তাইবলে জীবন তো থমকে গিয়ে থেমে থাকবে না তাইনা?
সুতরাং আপন মনে আপনার নিজের কাছেই নিজেকে জাগিয়ে তুলুন এবং সুস্থ ও সুন্দর জীবনের জন্য এগিয়ে চলুন….
শুভকামনা রইলো
টেলিগ্রাম আমন্ত্রণ : OpenEye
Coding ছাড়াই Website বানান! 🤖 AI দিয়ে ফ্রি (Mobile Tutorial)
May 6, 2026 | No Comments | 6 views
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার ৫টি কার্যকরী প্রাকৃতিক উপায়!
May 6, 2026 | No Comments | 6 views
[Free Script] টেলিগ্রাম বটের ইউজার হারানোর দিন শেষ! সেটআপ করুন Bot Redirect System একদম ফ্রিতে।
May 6, 2026 | No Comments | 8 views
AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?
May 5, 2026 | No Comments | 8 views