HomeUncategorizedPython দিয়ে Machine Learning শুরু করুন — Beginner to Career Ready Roadmap

Python দিয়ে Machine Learning শুরু করুন — Beginner to Career Ready Roadmap


🐍 Python দিয়ে Machine Learning শুরু করুন — Beginner to Career Ready Roadmap

বর্তমান সময়ে Machine Learning (ML) বিশ্বের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন স্কিলগুলোর একটি। বাংলাদেশেও Data Science, AI, Automation, ML -সংক্রান্ত কাজ দ্রুত বাড়ছে। অনেকেই Python শিখছেন, কিন্তু বুঝতে পারেন না—Machine Learning শুরু করবেন কীভাবে, কোথা থেকে বা, কোনটা আগে শিখবেন।

তাই আজকের এই পোস্টে beginner level থেকে একটি বাস্তবসম্মত roadmap শেয়ার করবো। এইটা follow করলে ধীরে ধীরে Machine Learning-এ skill develop করা সম্ভব। তাহলে দেরি না করে চলুন মূল পোস্টে চলে যাওয়া যাক।

প্রথমেই জানতে হবে Machine Learning কী?

Machine Learning হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার ডেটা থেকে প্যাটার্ন শিখে সিদ্ধান্ত নিতে পারে।

উদাহরণ:

• YouTube recommendation
• Facebook face detection
• Spam email filtering
• Online shopping suggestions
• Face unlock
• Price prediction

ML শুরু করার আগে কী জানা দরকার?

Machine Learning শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ skill হলো Python। পাইথন এর সবকিছু শেখার দরকার নাই। প্রথমে যেগুলো শিখবেন:

Python Basics:

• Variables, loops, functions
• Lists, dictionaries
• Basic problem solving

সময় লাগতে পারে: সর্বোচ্চ ২–৩ সপ্তাহ (regular practice করলে)।

এগুলো আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল এ টপিক wise search করে শিখতে পারবেন। তবে, কেও যদি ভালো করে শিখতে চান মুটামুটি সব টপিকের উপর ধারণা চান, তাহলে এই দুইটি প্লেলিস্ট সাজেস্ট করবো:

Python Full Course
Python Playlist (Detailed)

Math & Statistics (Basic)

অনেকে ভাবেন ML মানে অনেক কঠিন math — আসলে beginner level-এ basic ধারণা হলেই যথেষ্ট। in fact যারা intermetiade এ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাদের এই স্টেপ স্কিপ করলেও চলবে।

যারা অন্য ব্যাকগ্রাউন্ড এর তাদের জানতে হবে:

• Mean, median
• Probability basics
• Vector, matrix concept

KhanAcademy এর ভিডিও গুলো বেশ ভালো।

Khan Academy Channel

Data Handling শেখা (Most important step)

Machine Learning-এ কাজ হয় ডেটা নিয়ে। তাই data handling শিখতেই হবে। এজন্যে পাইথনের 3 টা library শিখতে হবে।

Libraries:

• NumPy
• Pandas
• Matplotlib

শেখার জন্য ভিডিও:

NumPy Tutorial
Pandas Tutorial
Matplotlib Tutorial

Practice:

• CSV file load
• Data cleaning
• Graph plotting

Machine Learning শুরু

এখন আসল ML শেখা শুরু করবেন।

প্রথমে শিখবেন:

• Supervised learning
• Unsupervised learning
• Regression
• Classification

Popular algorithms:

• Linear Regression
• Logistic Regression
• Decision Tree
• Random Forest

Library: Scikit-learn

CampusX 100 Days of ML

Andrew Ng এর কোর্স করতে পারেন coursera থেকে। সেখানে সার্টিফিকেট ও দেওয়া হয়।

Beginner Project আইডিয়া

Project ছাড়া ML শেখা অসম্পূর্ণ তাই এই প্রজেক্ট গুলো করার try করুন।

Beginner project:

• Student result prediction
• House price prediction
• Spam detection
• Customer churn prediction

বাংলাদেশ context project:

• Education data analysis
• Agriculture prediction
• Sales forecasting

Career Preparation (Bangladesh)

বাংলাদেশে ML skill এর demand দ্রুত বাড়ছে।

Possible roles:

• Data analyst
• AI engineer
• Research assistant
• Freelancing

যা করবেন:

• GitHub profile তৈরি
• Kaggle practice
• LinkedIn profile strong করা
• Internship apply করা

Advanced দিকে যাওয়ার পথ

একবার এমএল শেষ হলে এবার এগুলো আস্তে আস্তে শেখ শুরু করুন:

• Deep Learning
• NLP
• Computer Vision

Framework:

• TensorFlow
• PyTorch

৩০ দিনের Starter Plan

Week 1 → Python basics
Week 2 → Data analysis
Week 3 → ML algorithms
Week 4 → Project + GitHub

গুরুত্বপূর্ণ পরামর্শ

শুধু tutorial দেখে থাকবেন না। আর টিউটোরিয়াল দেখে দেখে রেখে দিলে লাভ নাই। নোট নিতে শুরু করুন & সব কোড হাতে হাতে নিজে নিজেই করুন। এরপর নিয়মিত project করুন। পারলে English resource follow করুন। কারণ বেশিরভাগ রিসোর্স & ডকুমেন্টেশন ইংলিশ এ।

আর Consistency সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাহলে শেষ করতে পারবেননা।

৬–১২ মাস নিয়মিত practice করলে job-ready skill তৈরি করা সম্ভব।

কেন Machine Learning শিখবেন?

• Future-proof skill
• Remote job opportunity
• Freelancing possible
• Research & innovation

বিশেষ করে Engineering, CSE, EEE, Mechatronics, Business background students-দের জন্য এটি একটা career-changing skill হতে পারে। তাছাড়া সামনের দুনিয়ার জন্য মেশিন লার্নিং একটা বেসিক নীড হয়ে যাবে।

Final কথা

Machine Learning শুরু করা কঠিন নয়, কিন্তু ধারাবাহিকতা না থাকলে progress হবে না। আমি যেভাবে দেখিয়েছি, সেভাবে আগান। ধীরে ধীরে আপনি AI, Data Science, Automation-এর দিকে এগোতে পারবে।

পোস্টটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক ও কমেন্ট করে জানান।
তাহলে আজ এ পর্যন্তই | পোস্টটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে আরো উৎসাহ দেওয়ার অনুরোধ রইলো এবং ভবিষ্যতে টেক রিলেটেড কি ধরনের কনটেন্ট চান সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন | আমি চেষ্টা করব যদি আমার জ্ঞানের মধ্যে থাকে তাহলে ওই রিলেটেড পোস্ট করার জন্য |

ভবিষ্যতে Machine Learning, Python project, freelancing roadmap — এসব বিষয়ে আরো পোস্ট আনার চেষ্টা করব।

তাহলে সবাইকে ট্রিকবিডি সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের পোস্ট এখানেই শেষ করলাম | বিদায় | সবাইকে ধন্যবাদ।





https://trickbd.com/feed

2 months ago (February 28, 2026) 9 views
Report

About Author (199)

Administrator

সিস্টেম ডিকোড করা আমাদের নেশা।

Leave a Reply

You must be Logged in to post comment.

Related Posts

Switch To PC